• লিড নিউজ
  • জাতীয়

‎জুলাই যোদ্ধাদের দাবি মেনে নিয়ে সনদে জরুরি সংশোধন হচ্ছে: আলী রীয়াজ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ শুক্রবার বিকেলে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান আছে। তবে এই অনুষ্ঠান শুরুর অনেক আগেই সংসদ ভবন এলাকা দখল করেন জুলাই যোদ্ধারা। ৩টি দাবি নিয়ে তারা অবস্থান নেন মঞ্চের সামনে। অবশেষে তাদের সে দাবি মেনে নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন আসছে।

‎আজ শুক্রবার সকাল থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিলেন জুলাই যোদ্ধারা। দুপুর নাগাদ মঞ্চে এসে এই অঙ্গীকার ব্যক্ত করেন আলী রীয়াজ।

‎তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে এইভাবে দেখা করতে হচ্ছে, আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের পঞ্চম দফার অঙ্গীকারনামায় জরুরি সংশোধন তৈরি করা হচ্ছে। যা চূড়ান্ত সনদে থাকবে। যেখানে স্বীকৃতি, মর্যাদা এবং সুরক্ষা থাকবে।’ এইসব বিষয়ে কমিশন ও দলগুলো একমত হয়েছে বলে জানান তিনি।

‎তিনি আরও বলেন, ‘কমিশন ৩১ অক্টোবরে পর্যন্ত বহাল রয়েছে। আজকের দিনই শেষ কথা নয়। সরকারের ব্যবস্থার দিকে নজর রাখবো।’

‎যদিও আলী রীয়াজের কথায় মন গলেনি জুলাই যোদ্ধাদের। তারা সেখানে অবস্থান ছাড়তে নারাজ ছিলেন। শেষমেশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে সংসদ ভবন এলাকার বাইরে যেতে হয় তাদের।

‎এর আগে আজ সকালে তিন দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করে জুলাই সনদ স্বাক্ষরের জন্য আয়োজিত মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। তাদের তিনটি দাবি ছিল— জুলাই সনদ সংশোধন করতে হবে, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভূক্ত করতে হবে এবং জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে।

মন্তব্য (০)





image

‎জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন বাংলাদ...

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক কূটনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক গৌ...

image

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকারও বেশি

নিউজ ডেস্ক : দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের অংক আবারও বড় আক...

image

আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষ...

নিউজ ডেস্ক : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী...

image

সাক্ষীদের বর্ণনায় উঠে এলো রামিসা হত্যাকাণ্ডের ভয়াবহতা

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের ...

image

প্রবাসী কার্ড চালু হলে বিএমইটি কার্ড থাকবে না: প্রবাসীকল্...

নিউজ ডেস্ক : প্রবাসীদের জন্য একক ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে...

  • company_logo