• শিক্ষা

পটুয়াখালীতে একটি কলেজে দুইজন শিক্ষার্থী, পাস করেনি কেউ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর সাবিনা আক্তার হাই স্কুল অ্যান্ড কলেজের এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল চরম হতাশাজনক।

প্রতিষ্ঠানটির মোট ৪ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন মাত্র ২ জন। কিন্তু তাদের কেউই পাস করতে পারেননি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এস. এম. আবু তালেব এমন তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এস. এম. আবু তালেব বলেন, “আমরা সম্প্রতি উচ্চ মাধ্যমিক শাখা চালু করেছি। শিক্ষক সংকট রয়েছে। উচ্চ মাধ্যমিকের জন্য বর্তমানে একজন খণ্ডকালীন শিক্ষক আছেন মাত্র। শিক্ষার্থীরাও পড়াশোনায় মনোযোগী নয়। তাই এমন ফল হয়েছে। শিক্ষক পেলে পরিস্থিতির উন্নতি হবে।”

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর সারাদেশে ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও শিক্ষার্থী পাস করতে পারেনি। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৬৫টি। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা তিনগুণেরও বেশি বেড়েছে।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo