• সমগ্র বাংলা

কালীগঞ্জে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে যেন হাজারটি প্রেরণ করা হয়েছে।

এর আগে বুধবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো ঈশ্বরপুর গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে নজরুল ইসলাম (৩৯) এবং উত্তর খলাপাড়া গ্রামের মো. হযরত আলীর ছেলে রানা হামিদ (৩৩)।

কালীগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক আলামিন নামে এক ব্যক্তির বাড়ি থেকে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১০ গ্রাম ওজনের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৮ হাজার টাকা, একটি কালো রঙের আইটেল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল (নম্বর: ঢাকা মেট্রো-ল-43-3137) জব্দ করা হয়।

এ ঘটনায় থানার এসআই আসলাম খান বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় মামলা (নং-২৪, তারিখ-১৬/১০/২০২৫) দায়ের করেছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

মন্তব্য (০)





image

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ...

১

নিউজ ডেস্কঃ গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বাড়ানোর...

image

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বিএনপ...

image

নেপালে উৎপত্তি, পঞ্চগড়সহ উত্তরের বিভিন্ন জেলায় ভূমিকম্প অ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরের সীমান্তবর্তী...

image

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে যুবলীগ নেতা বাসের আলম আটক

৪

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলার সদ...

image

থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস, সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্ম...

৫

নিজস্ব ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ফেসবুকে সে...

  • company_logo