• সমগ্র বাংলা

ঝিনাইদহে 'আগাম রস' সংগ্রহের মহাব্যস্ততা গাছিদের, দাম বাড়ার আশায় চোখে স্বপ্ন!

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধিঃ শীতকাল আসার আগেই গ্রাম বাংলার এক চিরায়ত ঐতিহ্যকে কেন্দ্র করে দক্ষিনাঞ্চলে বিশেষ করে ঝিনাইদহ জেলাজুড়ে যেন এক উৎসবের আমেজ! আগাম খেজুরের রস সংগ্রহের জন্য মহাব্যস্ত সময় পার করছেন স্থানীয় গাছিরা। কারণ একটাই যত আগে রস, তত বেশি দাম। জেলার বিভিন্ন এলাকায়, বিশেষ করে সদর,কালিগঞ্জ, কোটচাঁদপুর উপজেলার রাস্তার পাশে, এখন চোখ রাখলেই দেখা মিলছে কোমরে মোটা রশি আর পেছনে ঠোঙা ঝুলিয়ে খেজুর গাছে চড়ছেন গাছিরা। তারা নিপুণ হাতে গাছ পরিষ্কার ও পরিচর্যার কাজ করছেন। রাস্তার পাশ দিয়ে যওয়ার সময় খেজুর গাছের মালিক ও গাছি বাবুল বিশ্বাস জানালেন তাদের এই ব্যস্ততার রহস্য। তিনি বলেন, "আর এক সপ্তাহ পরই গাছ চাচা ও নলি গোঁজার কাজ শুরু হবে। তবে এখন দ্রুত গাছ তোলার (পরিচর্যা) কারণ হলো, আগাম রস বের হলে আমরা গুড়ের দাম ও পাটালির দাম বেশি পাব। তাই শীত পুরোপুরি আসার আগেই আমরা গাছ তুলছি, যাতে তাড়াতাড়ি রস বের হয়।" এই ব্যবসায়িক কৌশলই তাদের দ্রুত কাজ করার প্রেরণা দিচ্ছে।

এই সুমিষ্ট খেজুরের রস দিয়ে তৈরি হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সব খাবার। নলিন গুড়ের পাটালি থেকে শুরু করে নানা সুস্বাদের মজাদার আইটেম—পায়েস, ক্ষীর, পিঠা এবং বিভিন্ন ধরনের মজাদার খাবারের আইটেম। শীত এলেই এসব খাবারকে কেন্দ্র করে শুরু হবে গ্রামজুড়ে পিঠা উৎসব। সংকটে ঐতিহ্য, সচেতনতাই একমাত্র ভরসা তবে আনন্দের মাঝেও চাপা উদ্বেগ। গাছিদের অনেকেই জানাচ্ছেন, আগের তুলনায় খেজুর গাছের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। ইটভাটা ও পরিবেশগত কারণে গাছ উজাড় হওয়ায় বাংলার এই ঐতিহ্য আজ সংকটের মুখে। ঐতিহ্যবাহী এই সুস্বাদু খেজুরের রস ধরে রাখতে হলে সাধারণ মানুষের জনসচেতনতা বৃদ্ধি এবং খেজুর গাছের সংখ্যা বাড়ানোই একমাত্র উপায়। স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও জনসচেতনতায় বাংলার এই ‘মধুবৃক্ষ’কে বাঁচিয়ে রাখা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলে। এ বছর গাছিদের চোখে আগাম রসের যে স্বপ্ন, তা যেন গ্রামের অর্থনীতিতে নতুন গতি আনে এটাই এখন সকলের প্রত্যাশা।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে দুই সড়কের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

  • company_logo