ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই বাসযাত্রী নিহত হয়েছেন। বুধবার সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী ইউরোলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে পিছন দিক থেকে আসা অজ্ঞাত আরেকটি বাস ধাক্কা দিলে সামনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন। আহত অবস্থায় অপর এক যাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান জানান, দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।তাৎক্ষনিকভাবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

মন্তব্য (০)