• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশকে অবশ্যই প্রশিক্ষিত ও দক্ষ কর্মী প্রস্তুত রাখতে হবে: প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ইতালিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। তবে একই সঙ্গে বৈধ প্রক্রিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী নেওয়ার সুযোগও তৈরি হচ্ছে বলে মঙ্গলবার (১৪ অক্টোবর) জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


‎রোমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এই তথ্য জানিয়ে বলেন, নতুন এই সুযোগ কাজে লাগানোর জন্য বাংলাদেশকে অবশ্যই দেশে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী প্রস্তুত রাখতে হবে।

‎সভায় জুলাই মাসের অভ্যুত্থানের পর দেশের অর্থনৈতিক অবস্থা প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূস বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করেই অভ্যুত্থান-পরবর্তী সরকার টিকে ছিল এবং দেশের বিধ্বস্ত অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে।

‎তিনি জোর দিয়ে বলেন, তলানিতে থাকা অর্থনীতির জন্য এই রেমিট্যান্সই ছিল একমাত্র ভরসা। 

‎ইতালি সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ দূতাবাস আয়োজিত প্রবাসী বাঙালিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন।

‎ড. ইউনূস উল্লেখ করেন, স্বৈরাচার সরকার দেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে পালিয়েছিল। তিনি দৃঢ়ভাবে জানান, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে সেই ভেঙে পড়া অর্থনীতি এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে। রেমিট্যান্সের প্রবাহ না থাকলে সরকারের টিকে থাকা অত্যন্ত কঠিন হতো।

‎এসময় সরকার প্রধানকে কাছে পেয়ে প্রবাসী বাঙালিরা অনুষ্ঠানে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নিজেদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রবাসীরা বিশেষত ইতালিতে তাদের অভিবাসন সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ড. ইউনূসের প্রতি সরাসরি আহ্বান জানান।

‎প্রধান উপদেষ্টা প্রবাসীদের অভিযোগ ও সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের আশ্বস্ত করেন। তিনি জানান, ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের অভিবাসন সমস্যা সমাধানের জন্য এরইমধ্যে ইতালি সরকারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য (০)





image

‎জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন বাংলাদ...

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক কূটনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক গৌ...

image

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকারও বেশি

নিউজ ডেস্ক : দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের অংক আবারও বড় আক...

image

আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষ...

নিউজ ডেস্ক : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী...

image

সাক্ষীদের বর্ণনায় উঠে এলো রামিসা হত্যাকাণ্ডের ভয়াবহতা

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের ...

image

প্রবাসী কার্ড চালু হলে বিএমইটি কার্ড থাকবে না: প্রবাসীকল্...

নিউজ ডেস্ক : প্রবাসীদের জন্য একক ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে...

  • company_logo