• সমগ্র বাংলা

ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় শাহানুর ইসলাম বাবু (২৬) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা আরিফ মোল্যা (২৭) আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী ডিগ্রি কলেজের সামনে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহানুর ইসলাম বাবু আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রাম উত্তরপাড়া এলাকার মৃত মান্নান মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় , মঙ্গলবার  শাহানুর বাবু ও তার বন্ধু আরিফ মোল্যা মোটরসাইকেলে করে আলফাডাঙ্গা থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে কাদিরদী কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলে জোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে দুজনেই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহানুর ইসলাম বাবুকে মৃত ঘোষণা করেন। আহত আরিফ মোল্যা চিকিৎসা নিয়ে বর্তমানে শঙ্কামুক্ত আছেন।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, তবে পৌঁছানোর আগেই ঘাতক বাসটি পালিয়ে যায়। নিহত শাহানুর ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে দুই সড়কের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

  • company_logo