• লিড নিউজ
  • জাতীয়

জনপ্রশাসনের সিনিয়র সচিব হয়েই নির্বাচন প্রসঙ্গে যা বললেন এহছানুল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেছেন, প্রশাসনের কর্মকর্তারা সুযোগ পেলে অত্যন্ত নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে। সেই সুযোগ করে দেওয়ার দায়িত্ব সবার। আইনশৃঙ্খলার কোনো সমস্যা আছে বলে মনে করি না। জনগণ চাইলে, সুন্দর নির্বাচন সম্ভব।

রোববার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

এহছানুল হক বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশ, এ নির্বাচন সবচেয়ে সুষ্ঠু হবে। নির্বাচনের সময় আমরা ইসির অধীনে থাকব। মাঠ প্রশাসনের সবাই অত্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন বলে বিশ্বাস করি। সেটি নিশ্চিত করার দায়িত্ব নিলাম।

তিনি বলেন, আমরা চাইব নির্বাচনকালীন দায়িত্বে যেসব কর্মকর্তা থাকবেন; তারা যেন সব বিতর্কের ঊর্ধ্বে থাকেন। উপযুক্ত পরিবেশ ও প্রটেকশন পেলে অফিসাররা নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। যদি অফিসাররা নিরপেক্ষভাবে নির্বাচনি দায়িত্ব পালন না করেন তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো দলের পক্ষে কাজ করলে সরিয়ে তাকে নেওয়া হবে।

এই সিনিয়র সচিব বলেন, কোনো অফিসারের দলীয় সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের নির্বাচনের বাইরে রাখা হবে। কখনও কোনো দলীয় নির্দেশে কাজ করিনি, ভবিষ্যতেও করব না। প্রিসাইডিং অফিসাররা নির্ধারিত ক্ষমতার ব্যবহার করবেন, না হলে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকারও বেশি

নিউজ ডেস্ক : দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের অংক আবারও বড় আক...

image

আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষ...

নিউজ ডেস্ক : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী...

image

সাক্ষীদের বর্ণনায় উঠে এলো রামিসা হত্যাকাণ্ডের ভয়াবহতা

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের ...

image

প্রবাসী কার্ড চালু হলে বিএমইটি কার্ড থাকবে না: প্রবাসীকল্...

নিউজ ডেস্ক : প্রবাসীদের জন্য একক ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে...

image

পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি

নিউজ ডেস্ক : ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নির্ধারিত তারিখ পরিব...

  • company_logo