• সমগ্র বাংলা

‎র‌্যাবের পিকনিকের গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২২

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পটুয়াখালী সদরে র‍্যাব সদস্যদের পিকনিকের গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু (২) নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। নিহত ও আহতদের সবাই র‌্যাবের গাড়িতে ছিলেন।

‎শনিবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লার পক্ষিয়া এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, র‍্যাব-৮ এর একটি গাড়ি বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। অপরদিকে কুয়াকাটা থেকে বরিশালগামী ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাস একই সড়কে বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বছরের এক শিশু নিহত হয় ও র‍্যাবের গাড়িতে থাকা অন্তত ২২ জন আহত হন। তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। র‍্যাবের গাড়িটিতে প্রায় ৩০ জন সদস্য ছিলেন। সংঘর্ষের পর স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায় ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

‎এ বিষয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনাস্থল থেকে আমরা র‍্যাবের গাড়ি থেকে ১৩ জনকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেছি। সেখানে একজন দুই বছরের শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

‎পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক তামান্না রহমান বলেন, দুর্ঘটনার পর আমাদের হাসপাতালে ২০-২২ জন আহতকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুই বছরের একটি শিশু নিহত হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালসহ বিভিন্ন স্থানে নিয়ে গেছে।

মন্তব্য (০)





image

পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১; অভিযুক্তের অস্ত্রাঘ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি দোকানে চুরি করত...

image

ফরিদপুরের সদরপুরে দুই সড়কের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

  • company_logo