• সমগ্র বাংলা

পাবনায় লাশ দাহ করতে পাওনাদারের বাঁধা: পুলিশের হস্তক্ষেপে লাশ দাহ সম্পন্ন

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : ভাতিজার কাছে পাওনা টাকা পাবার অভিযোগে কাকা’র লাশ বহনকারী খাটিয়া আটকায় পাওনাদার। এক ঘন্টা পর পুলিশের হস্তক্ষেপে লাশ দাহ করা হয়।

জানা গেছে, পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের বিখ্যাত নিত্তি কারবারি প্রয়াত বসন্ত দাসের ছেলে কার্ত্তিক চন্দ্র দাস দুলাল (৬৯) বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে মারা যায়। খবর পেয়ে তার ভাতিজা রিপন কুমার দাসের পাওনাদার দাবী করা পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা এলাকার পান্না সরকারসহ কয়েক জন শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে টাকা পরিশোধ না করলে লাশ দাহ করতে দেয়া হবেনা বলে কার্ত্তিকের পরিবারকে জানায়। ঘটনাটি থানা পুলিশকে অবগত করা হলে থানার অফিসার ইনচার্জ মো. মন্জুরুল আলম ঘটনাস্থলে এসে পাওনাদারদের সমাধানের আশ্বাস দিলে এক ঘন্টা পর চাটমোহর মহাশ্মশানে নিয়ে কার্ত্তিক দাসকে দাহ করা হয়।

রিপনের কর্মচারী কনক জানায়, পান্না, দায়েন এবং শফির সাথে রিপন দাদার চাউলের ব্যবসা ছিল। সে কারণে ব্যাংকের সাদা (অলিখিত) চেক দেয়া হয়েছিল। আমাদের হিসাবে খাতা অনুযায়ী ৬ লক্ষাধিক টাকা পাবে পান্না গং কিন্তু তারা ২০ লক্ষ টাকা দাবী করছে।

কনক আরও জানায়, কার্ত্তিক কাকার নিকট থেকে রিপন ৩৯ লক্ষ টাকা নিয়ে ব্যবসা গুটিয়ে লা-পাত্তা হয়ে যায়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী অশোক চক্রবর্ত্রী জানান, কার্ত্তিক দাদার ভাতিজা রিপন কুমার দাসের (পিতা মৃত গণেশ চন্দ্র দাস) চাউলের ব্যবসা ছিল। তার সুবাদে তার লেনদেন থাকতে পারে। কিন্তু কার্ত্তিক দাসের সাথে পান্না গংদের কোন আর্থিক লেনদেন ছিলনা।

 

মন্তব্য (০)





image

পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১; অভিযুক্তের অস্ত্রাঘ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি দোকানে চুরি করত...

image

ফরিদপুরের সদরপুরে দুই সড়কের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

  • company_logo