• সমগ্র বাংলা

লালমনিরহাটে নির্বাচনের আগে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে গণমিছিল ও গণসমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : আগামী সংসদ নির্বাচনের তফশিল ঘোষনার আগেই তিস্তা মহাপরিকল্পনার আওতায় কাজ শুরুর দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় গণমিছিল শেষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ শ্লোগানে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ এ কর্মসূচির আয়োজন করেছে।

বিকেলে আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে শুরু হওয়া গণমিছিলে তিস্তাপাড়ের কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।মিছিলটি প্রায় দেড় কিলোমিটার প্রদক্ষিন করে।

পরে হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্দোলনের সম্বনয়কারী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের সভাপতিত্বে গণসমাবেশ শুরু হয়। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, ফারুক আহমেদ সিদ্দিকী,সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,বিএনপি নেতা মোশাররফ হোসেন সহ নেতৃবৃন্দ বক্তৃতা দেন।

এই সময় তারা অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা না হলে বক্তারা বৃহৎ আন্দোলন ঘোষনার হুশিয়ারী দেন।

মন্তব্য (০)





image

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ...

১

নিউজ ডেস্কঃ গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বাড়ানোর...

image

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বিএনপ...

image

নেপালে উৎপত্তি, পঞ্চগড়সহ উত্তরের বিভিন্ন জেলায় ভূমিকম্প অ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরের সীমান্তবর্তী...

image

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে যুবলীগ নেতা বাসের আলম আটক

৪

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলার সদ...

image

থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস, সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্ম...

৫

নিজস্ব ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ফেসবুকে সে...

  • company_logo