• সমগ্র বাংলা

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের আলিপুরে দোকানে শাটারে হেলান দিয়ে বিশ্রাম নিতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে শহরের পশ্চিম আলিপুর খন্দকার লজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে । নিহত শ্রমিক ইছহাক মাতুব্বর(৫৫) জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি এলাকার বাসিন্দা।

নির্মাণ শ্রমিক আনোয়ার হোসেন জানান, পশ্চিম আলিপুর খন্দকার লজের পাশে তরুণ বাবুর বাড়িতে বাথরুমের ৪টি মাটির চারি বা রিং বসানোর জন্য সকাল ১০টায় বাজার থেকে ওই ব্যক্তিকে ডেকে আনা হয়। দুপুর ২টার দিকে লোকটি মাটি কেটে রিং বসানোর কাজ শেষ করে। পরে দোকানে কিছু খেতে যাওয়ার কথা বলে বের হয় সে। খেয়ে ফেরার পথে বৃষ্টি হলে পশ্চিম আলিপুর খন্দকার লজ এলাকায় জিসান মোল্লার অটো রিক্সার ব্যাটারি ও পার্টস এর বন্ধ দোকানের সামনে বসে শাটারের সাথে বিশ্রাম নিতে গেলে কারেন্টের শট খেয়ে মারা যান।

ফরিদপুরের কোতোয়ালি থানার উপ পরিদর্শক মোঃ আহিদুজ্জামান জানান, একজন মাটি কাটার শ্রমিক কাজ শেষ করে রাস্তার পাশের একটি দোকানের শাটারের সামনে বসে বিশ্রাম নিতে গেলে বিদ্যুৎস্পর্শে সেখানেই মারা গেছে। বিদ্যুতের লোক এসে দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। লাশ শনাক্ত করে পরিবারকে সংবাদ দেয়া হয়। দোকান বন্ধ থাকায় ও মালিকের নাম্বার রিসিভ না করায় দোকানের সামনে পড়ে থাকা মরদেহটির সুরতহাল শেষে কোতোয়ালি থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য (০)





image

থানা থেকে লুট হওয়া শর্টগান পাওয়া গেল পুকুরে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধর...

image

পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১; অভিযুক্তের অস্ত্রাঘ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি দোকানে চুরি করত...

image

ফরিদপুরের সদরপুরে দুই সড়কের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

  • company_logo