• লিড নিউজ
  • জাতীয়

‎ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালির রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ১২ অক্টোবর ইতালির রোম সফরে যাচ্ছেন। তিনি সেখানে ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দেবেন।

‎বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

‎শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা ১২ অক্টোবর রোম সফরে যাচ্ছেন। সেখানে ওয়ার্ল্ড ফুড ফোরামের গ্লোবাল মিটিং হবে। তিনি সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন।’

‎তিনি জানান, প্রধান উপদেষ্টা এ সম্মেলনের ফাঁকে উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন এবং টেকসই উন্নয়নসহ নানা বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

‎ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উদ্যোগে আয়োজন করা হয়। সেখানে সারাবিশ্বের নীতিনির্ধারক, উদ্যোক্তা ও গবেষকরা খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।

‎ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্ট ইতালির রোমে অবস্থিত এফএও’র সদর দপ্তরে আগামী ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

‎প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার আরেকটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য (০)





image

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকারও বেশি

নিউজ ডেস্ক : দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের অংক আবারও বড় আক...

image

আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষ...

নিউজ ডেস্ক : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী...

image

সাক্ষীদের বর্ণনায় উঠে এলো রামিসা হত্যাকাণ্ডের ভয়াবহতা

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের ...

image

প্রবাসী কার্ড চালু হলে বিএমইটি কার্ড থাকবে না: প্রবাসীকল্...

নিউজ ডেস্ক : প্রবাসীদের জন্য একক ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে...

image

পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি

নিউজ ডেস্ক : ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নির্ধারিত তারিখ পরিব...

  • company_logo