• জাতীয়

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক টাইফয়েড ভ্যাকসিনে হারাম কোনো উপাদান নেই

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : টাইফয়েডের ভ্যাকসিন হালাল কিনা এ নিয়ে সম্প্রতি প্রশ্ন উঠেছে। তবে এই ভ্যাকসিন পুরোপুরি হালাল বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান। 

তিনি বলেন, সব রোগের শেফা আল্লাহ দিয়ে দেন। আমাদের এগুলো বের করে নিতে হবে। টাইফয়েড ভ্যাকসিন হালাল কিনা প্রশ্ন উঠেছিল। পরবর্তীতে এটা যাচাই-বাছাই করে দেখা হয়েছে, এখানে হারাম কোনো উপাদান নেই। যার জন্য এই ভ্যাকসিনটা পুরো হালাল ভ্যাকসিন।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ দিন নারায়ণগঞ্জ জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম জোরদারকরণে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা বাস্তবায়নে এই সভার আয়োজন করা হয়।  

তিনি বলেন, ডাক্তার এবং বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এই ভ্যাকসিনের মাধ্যমে টাইফয়েডকে নির্মূল করা যাবে।এটা যথেষ্ট নিরাপদ একটি ভ্যাকসিন। এটা মানুষের স্বাস্থ্যসেবায় সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। আমরা এই টিকার মাধ্যমে শেফা পেয়ে যাব। আল্লাহ যদি এই ওষুধকে ক্ষমতা দিয়ে থাকেন তাহলে এই ওষুধ আমাদের মুক্তি দিয়ে দেবে।এই ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই।

আব্দুস ছালাম খান বলেন, এই বাংলাদেশ আলেম-ওলামার দেশ। ওলি আউলিয়ারা এই দেশে এসে ইসলাম প্রচার করেছেন। মুসলমানের দেশ বাংলাদেশ। আলেমরা ঐক্যবদ্ধ থাকুক এটা আমরা চাই।যেহেতু এটা হালাল ভ্যাকসিন আমাদের কাজ হচ্ছে মানুষের সেবায় এটা যেন ধর্মীয়ভাবে কোনো বাধা না পায়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান সরকার, ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মোহাম্মদ রেজ্জাকুল হায়দার, জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

 

মন্তব্য (০)





image

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকারও বেশি

নিউজ ডেস্ক : দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের অংক আবারও বড় আক...

image

আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষ...

নিউজ ডেস্ক : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী...

image

সাক্ষীদের বর্ণনায় উঠে এলো রামিসা হত্যাকাণ্ডের ভয়াবহতা

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের ...

image

প্রবাসী কার্ড চালু হলে বিএমইটি কার্ড থাকবে না: প্রবাসীকল্...

নিউজ ডেস্ক : প্রবাসীদের জন্য একক ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে...

image

পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি

নিউজ ডেস্ক : ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নির্ধারিত তারিখ পরিব...

  • company_logo