• সমগ্র বাংলা

‎ঢাকায় সেনা অভিযানে ধরা পড়েছে ভয়ঙ্কর ‘ডন সাগর’

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীতে সেনা অভিযানে কিশোর গ্যাং লিডার ‘ডন সাগর’ গ্রেপ্তার হয়েছে। এ সময় তার কাছ থেকে দুটি ধারালো চাইনিজ চাপাতি, দুটি মোবাইল ফোন, নগদ ২৭০০ টাকা ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়। 

‎মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে পুলিশের হাতে সোপর্দ করার পর তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

‎এর আগে, সাগর তার সহযোগীদের নিয়ে নয়ন নামের এক যুবকের ওপর হামলা চালায়। গুরুতর আহত নয়ন জানান, সকালবেলা বাসা থেকে বের হওয়ার পর ডন সাগর ও তার লোকজন তাকে রাস্তায় আটকে ফেলে। তাদের হাতে ছিল চাইনিজ চাপাতি। তারা এলোপাতাড়ি কোপাতে থাকে, ফলে তার হাত ও শরীরে মোট ১৩টি সেলাই দিতে হয়। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

‎ঘটনার পর বিষয়টি সেনাবাহিনীর গোয়েন্দা শাখার নজরে আসে। পরবর্তীতে কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ‘ডন সাগর’-কে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়। সেনা সূত্র জানিয়েছে, তার গ্যাংয়ের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। 

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ডন সাগর হাজারীবাগ, জিগাতলা, গজমহল ও বেড়িবাঁধ এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে আসছিল। তার নেতৃত্বে থাকা সদস্যরা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধে জড়িত ছিল। এদিকে ডন সাগরকে গ্রেপ্তারের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

‎এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সেনা অভিযানে ধারালো অস্ত্রসহ এক যুবককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের গবেষণা প্র...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বি...

image

‎কূটনৈতিক উদ্যোগে বেনজীরকে ফেরানোর চেষ্টা চলছে: স্বরাষ্ট্...

নিউজ ডেস্কঃ সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহম...

image

থানা থেকে লুট হওয়া শর্টগান পাওয়া গেল পুকুরে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধর...

image

পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১; অভিযুক্তের অস্ত্রাঘ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি দোকানে চুরি করত...

image

ফরিদপুরের সদরপুরে দুই সড়কের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

  • company_logo