ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ পার্বত্য চট্টগ্রাম ঘিরে আন্তর্জাতিক যড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাওয়ার চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল হক।
বুধবার (৮ অক্টোবর) সকালে রাজধানী মহাখালীতে রাওয়া হেলমেট হলে ‘সমস্যা সংকুল পার্বত্য চট্টগ্রাম: শান্তির অন্বেষণ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
কর্নেল আব্দুল হক বলেন, পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা যেমন বৈষম্যের শিকার, তেমনি সেনাবাহিনীও। এই বৈষম্য থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বের করতে হবে জাতীয়ভাবে। এ সময় পার্বত্য অঞ্চলে পাহাড়ি ও বাঙালি এক না হওয়া পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা হবে কি না, তা নিয়েও সন্দেহের কথা জানান তিনি।
এ সময় এই সেনা কর্মকর্তা আরও বলেন, পাহাড়ে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পারিক বোঝাপড়া ও ঐক্য অপরিহার্য। সমস্যার স্থায়ী সমাধান আনতে হলে পার্বত্য চট্টগ্রামকে শুধু প্রশাসনিকভাবে নয়, মানবিক ও জাতীয় দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বল...
নিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থ...
নিজস্ব প্রতিবেদকঃ গৌতম বুদ্ধের অহিংসা নীতির বার্তা ছড়িয়...
নিউজ ডেস্ক : তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়া...
নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশ...

মন্তব্য (০)