ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ যেকোন মূল্যে শিশু কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বুধবার (৮ অক্টোবর) জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে রাজধানীর দোয়েল চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে শিশু একাডেমিতে এক আলোচনা সভায় এ কথা বলেন উপদেষ্টা।
তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে বিপদগ্রস্ত কন্যা শিশুদের কাছে পৌঁছাতে চায় সরকার। তৃণমূল এবং অবহেলিত শিশুকন্যাদের কাছে যাতে পৌঁছানো যায়, সেই চেষ্টা চলছে। এরইমধ্যে তা নিয়ে কাজ শুরু হয়েছে বলেও জানান উপদেষ্টা।
কোনো সমস্যায় পড়লে ২৪ ঘণ্টার মধ্যে যাতে শিশুকন্যাদের কাছে পৌঁছানো যায় সেই প্রয়াস চলছে বলেও জানান শারমীন এস মুরশিদ। এসময় যে কোনো সমস্যায় মন্ত্রণালয়ের সাথে যাতে শিশুকন্যারা সরাসরি যুক্ত হতে পারে সেজন্য বিশেষ বারকোডও উন্মোচন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য, যখন মেয়েরা মাথা উচু করে দাঁড়ায়, তখন সবাই মাথা উচু করে দাঁড়াতে পারে।
নিউজ ডেস্ক : বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেব...
নিউজ ডেস্ক : জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় গ্রামা...
নিউজ ডেস্ক : তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্...
নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পু...
নিউজ ডেস্ক : জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্...

মন্তব্য (০)