• লিড নিউজ
  • জাতীয়

বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার পরিস্থিতি কী?

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তন ছাড়াও নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। তবে সম্প্রতি ঢাকার বায়ুমান কিছুটা উন্নতির দিকে বৃষ্টির কারণে। যদিও মাঝে মাঝে শহরটির বাতাস অস্বাস্থ্যকর হয়ে উঠে।

‎বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা ৪১ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১২৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর দূষণের দিক থেকে অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

‎এদিকে, একই সময়ে ১৮১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে মিসরের কায়রো। এ ছাড়া ১৭৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাহরাইনের রাজধানী মানামা, ১৫৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর, ১৫৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে কাতারের দোহা এবং পঞ্চম অবস্থানে থাকা উগান্ডার কাম্পালা যার স্কোর ১৫২।

‎একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

‎২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

মন্তব্য (০)





image

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকারও বেশি

নিউজ ডেস্ক : দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের অংক আবারও বড় আক...

image

আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষ...

নিউজ ডেস্ক : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী...

image

সাক্ষীদের বর্ণনায় উঠে এলো রামিসা হত্যাকাণ্ডের ভয়াবহতা

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের ...

image

প্রবাসী কার্ড চালু হলে বিএমইটি কার্ড থাকবে না: প্রবাসীকল্...

নিউজ ডেস্ক : প্রবাসীদের জন্য একক ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে...

image

পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি

নিউজ ডেস্ক : ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নির্ধারিত তারিখ পরিব...

  • company_logo