ছবিঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক : দ্যা ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টেফিক অ্যান্ড কালচারাল অরগানাইজেশনের (ইউনেস্কো) ৪৩ তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাপানের বিপক্ষে ৩০-২৭ ব্যবধানে জয়লাভ করেছে বাংলাদেশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কথা জানান।
মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে জানান, বাংলাদেশ জাপানের বিরুদ্ধে ৩০-২৭ ভোটের ব্যবধানে জয় অর্জন করেছে। দক্ষিণ কোরিয়া ও ভারতও এ পদে প্রার্থী ছিলো। কিন্তু পরে দেশ দুটি প্রার্থীতা প্রত্যাহার করে।
সভাপতির দায়িত্ব নেয়া দেশের সংস্কৃতি, শিক্ষা ও বৈশ্বিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা মনে করছেন, এ জয়ের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে আরও সম্মান ও সুযোগের দ্বার খুলে দেবে।
প্রসঙ্গত, আগামী ৩০ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে ইউনেস্কোর ৪৩তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে ২০১৭ সালে প্রথমবারের মতো ইউনেসকোর সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিল বাংলাদেশ।
নিউজ ডেস্ক : বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেব...
নিউজ ডেস্ক : জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় গ্রামা...
নিউজ ডেস্ক : তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্...
নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পু...
নিউজ ডেস্ক : জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্...

মন্তব্য (০)