ছবিঃ সিএনআই
দোহার (ঢাকা) প্রতিনিধি : নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ঢাকার দোহারে ৫ জেলের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ অক্টোবর) ১০ ঘন্টা দোহারের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণের অপরাধে ৫ জন জেলেকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় সাজা দেয়া হয়।
এ সময় ২০০০ মিটার কারেন্ট জাল ও মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
পরে আটককৃতদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জব্দকৃত ট্রলার প্রকাশ্য নিলামে বিক্রি করা হয় ও বিক্রয়লব্ধ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম তানিয়া তাবাস্সুম তমা।
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বি...
নিউজ ডেস্কঃ সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহম...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধর...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি দোকানে চুরি করত...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

মন্তব্য (০)