ফাইল ছবি
নিউজ ডেস্কঃ একদিকে নতুন চ্যালেঞ্জ অন্যদিকে পরিবর্তিত পরিস্থিতি, দেশের জন্য কিছু করার এটাই শেষ সুযোগ। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসির সংলাপে এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুরু হওয়া নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে সূচনা বক্তব্যে সিইসি এ কথা বলেন।
আজ সকালে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আলাপকালে বিগত কয়েক নির্বাচনকে জালিয়াতির উল্লেখ করে সে শিক্ষা নিয়ে ভালো নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন সিইসি । এসময় একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও সুন্দর নির্বাচন আয়োজনে রাজনীতিবিদ-গণমাধ্যমসহ সবার সহযোগিতার কথা জানান তিনি।
সাবেক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ইসির সংলাপে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিভিন্ন দিকনির্দেশনা কথা উঠে আসে। এতে সিইসির সভাপতিত্বে অন্যান্য কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। একইসঙ্গে আজ তৃতীয় দিনের দ্বিতীয় ভাগের সংলাপে দুপুর থেকে নারী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।
নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বল...
নিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থ...
নিজস্ব প্রতিবেদকঃ গৌতম বুদ্ধের অহিংসা নীতির বার্তা ছড়িয়...
নিউজ ডেস্ক : তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়া...
নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশ...

মন্তব্য (০)