• সমগ্র বাংলা

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযান : ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা ও এনজিও সদস্য আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল কাস্টমস হাউসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে ঘুষের প্রায় ৩ লাখ টাকাসহ রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী এনজিও সদস্য হাসিবুর রহমানকে হাতেনাতে আটক করেছে।

সোমবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে যশোর জেলা দুদকের উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দীন আহমেদ এর নেতৃত্বে একটি টিম বেনাপোল কাস্টমস হাউসে প্রবেশ করে রাজস্ব শাখা, মূল্যায়ন শাখা ও প্রশাসনিক দপ্তরসহ বিভিন্ন কার্যালয়ে তল্লাশী চালিয়ে তাদেরকে আটক করেন।

দুদকের উপ-পরিচালক সালাউদ্দীন আহমেদ জানান, তাদের কাছে গোপন তথ্য ছিল, কাস্টমস হাউসে ঘুষ বানিজ্য চলছে এবং মোটা অংকের টাকা লেনদেন হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে ঘুষের টাকা উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া কাস্টমস সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সম্পৃক্ততা আছে কিনা খতিয়ে দেখতে অভিযান চলমান রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী মহল জানান, বেনাপোল কাস্টমসে দীর্ঘদিন ধরে ঘুষ ও অনিয়মের অভিযোগ রয়েছে। দুদকের এই অভিযানকে তাঁরা স্বাগত জানিয়েছেন। ব্যবসায়ীদের দাবি, নিয়মিত এমন অভিযান হলে ঘুষের প্রথা অনেকটাই কমে যাবে।

উল্লেখ্য, বেনাপোল কাস্টমস হাউস দেশের বৃহত্তম স্থলবন্দর। প্রতিদিন এখানে কোটি টাকার পণ্য আমদানি-রপ্তানি হয়। তবে নানা সময় অনিয়ম-দুর্নীতির অভিযোগে আলোচনায় আসে এই বন্দরটি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের কাস্টমস হাউসের কমিশনার খালেদ মোহাম্মাদ আবু হোসেন এর রুমে জিজ্ঞাসাবাদ চলছিল। 

মন্তব্য (০)





image

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের গবেষণা প্র...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বি...

image

‎কূটনৈতিক উদ্যোগে বেনজীরকে ফেরানোর চেষ্টা চলছে: স্বরাষ্ট্...

নিউজ ডেস্কঃ সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহম...

image

থানা থেকে লুট হওয়া শর্টগান পাওয়া গেল পুকুরে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধর...

image

পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১; অভিযুক্তের অস্ত্রাঘ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি দোকানে চুরি করত...

image

ফরিদপুরের সদরপুরে দুই সড়কের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

  • company_logo