ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং সরকারী ঔষধ বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে অভিযোগের ভিত্তিতে সোনারগাঁওয়ের কাঁচপুর সোনালী মার্কেট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মেসার্স সোনাপুর মেডিসিন সার্ভিস সেন্টারে মেয়াদোত্তীর্ণ হেপাটাইটিস-বি ইনজেকশন,মেয়াদোত্তীর্ণ প্রেগনেন্সি স্ট্রিপ এবং বিভিন্ন বিক্রয় নিষিদ্ধ সরকারী হাসপাতালের ঔষধ পাওয়ার অপরাধে ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়েছে।এসময় আরও উপস্থিত ছিলেন,
বাংলাদেশ ড্রাগ এন্ড কেমিস্ট এসোসিয়েশন,কাচপুর আঞ্চলিক শাখার সভাপতি মো: মনিরুজ্জামান,জেলা পুলিশের উপ পরিদর্শক নিউটন সহ পুলিশ সদস্য এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বি...
নিউজ ডেস্কঃ সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহম...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধর...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি দোকানে চুরি করত...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

মন্তব্য (০)