• সমগ্র বাংলা

আকস্মিক ঝড়ে লালমনিরহাটের কালিগঞ্জে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত,আহত ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ আকস্মিক ঝড়ে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত তিনজন। হঠাৎ আসা এই ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন বহু পরিবার।

রবিবার সকালের দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর গ্রামে এ ঘটনা ঘটে। গত কয়েকদিন ধরে চলমান ভারী বৃষ্টির মধ্যেই আকস্মিক ঘূর্ণিঝড়ে আধাপাকা ও টিনশেড ঘরবাড়ি মুহূর্তেই ভেঙে পড়ে। এতে টিন ও ইটের আঘাতে বাদশা মিয়া (৪০), মামুদ আলী (৬৫) ও শহিদুল ইসলাম (৪৬) আহত হন। আহতদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আজিজার রহমান জানান, মাঝারি বৃষ্টির মধ্যেই হঠাৎ প্রবল ঝড় শুরু হয়। মুহূর্তেই ঘরবাড়ি ও দোকানপাট উড়ে যায়। 

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। ইতোমধ্যে বিষয়টি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির খবর নেয়া হয়েছে।ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রণয়ন করে দ্রুত সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ...

১

নিউজ ডেস্কঃ গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বাড়ানোর...

image

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বিএনপ...

image

নেপালে উৎপত্তি, পঞ্চগড়সহ উত্তরের বিভিন্ন জেলায় ভূমিকম্প অ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরের সীমান্তবর্তী...

image

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে যুবলীগ নেতা বাসের আলম আটক

৪

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলার সদ...

image

থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস, সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্ম...

৫

নিজস্ব ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ফেসবুকে সে...

  • company_logo