• সমগ্র বাংলা

‎নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব কারাগারে

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ পবিত্র কোরআন ‘অবমাননার’ অভিযোগে গ্রেপ্তার হওয়া ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার (৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
‎
‎গতকাল শনিবারের পবিত্র কোরআন অবমাননার ঘটনায় আজ রোববার ভাটারা থানার উপপরিদর্শক(এসআই) হাসমত আলী মামলা করেন।
‎
‎নথি থেকে জানা গেছে, গত শনিবার (৪ অক্টোবর) রাতে কয়েকটি ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ে, এতে অভিযোগ তোলা হয়—শিক্ষার্থী অপূর্ব পাল পবিত্র কোরআন অবমাননা করেছেন। ওই শিক্ষার্থীর ফেসবুক পোস্ট শেয়ার করে তাকে গ্রেপ্তারের দাবিও জানানো হয়। এর মধ্যেই রাত ১টার দিকে অপূর্বের বাসার সামনে জড়ো হতে থাকেন ক্ষুব্ধ অনেক মানুষ। খবর পেয়ে সেখানে গিয়ে ওই শিক্ষার্থীকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে ভাটারা থানা পুলিশ। প্রথমে তাকে আটক করতে জনতার সহায়তা চায় পুলিশ, জনতার তরফ থেকেও পুলিশকে সহায়তার আশ্বাস দেওয়া হয়। একপর্যায়ে পুলিশ ওই শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে মারধর শুরু করে। জনতাকে শান্ত করার চেষ্টা করলে তারা পুলিশের ওপরও ক্ষিপ্ত হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে বাড়তি পুলিশ সদস্য ডেকে নেওয়া হয়।

মন্তব্য (০)





image

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ...

১

নিউজ ডেস্কঃ গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বাড়ানোর...

image

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বিএনপ...

image

নেপালে উৎপত্তি, পঞ্চগড়সহ উত্তরের বিভিন্ন জেলায় ভূমিকম্প অ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরের সীমান্তবর্তী...

image

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে যুবলীগ নেতা বাসের আলম আটক

৪

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলার সদ...

image

থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস, সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্ম...

৫

নিজস্ব ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ফেসবুকে সে...

  • company_logo