ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি : ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের টাঙ্গাইল জেলার মধুপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে সন্ধ্যা ৭:০০ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন আঞ্চলিক মহাসড়কের সংগ্রাম শিমুল মোড়স্থ মোঃ নাসির উদ্দিনের মুদি দোকানের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। সংবাদ প্রাপ্তির পর ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) কুতুব উদ্দিন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উক্ত স্থানে সন্ধ্যা ৭:২০ টায় উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কিছু মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। ধৃত আসামির নাম মোঃ ওমর আলী (৩৪) পিতা আনছির রহমান তাকে তল্লাশি করে ৩২৫ (তিন শত পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য ৯৭,৫০০/- (সাতানব্বই হাজার পাঁচশত) টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তাকে টাঙ্গাইল জেলার মধুপুর থানায় সোপর্দ করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে জমিতে কৃষি ক...
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বি...
নিউজ ডেস্কঃ সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহম...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধর...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি দোকানে চুরি করত...

মন্তব্য (০)