• সমগ্র বাংলা

কোডিং শিখবে যমুনা চরের অবহেলিত শিক্ষার্থীরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :হিউম্যান কনসার্ন ইউএসএ’র অর্থায়নে এবং শিশুদের জন্য কোডিং ক্লাস পরিচালনাকারী প্রতিষ্ঠান ড্রিমার্স একাডেমির প্রশিক্ষণের মাধ্যমে টাঙ্গাইলের দুর্গম যমুনা চর শুশুয়া গ্রামের ১১-১৪ বছর বয়সী ২০ জন শিক্ষার্থীকে বছরব্যাপী কোডিং শিখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উপলক্ষে শুশুয়ায় একটি কম্পিউটার ল্যাব তৈরি করা হয়েছে, এখানে ১১টি ল্যাপটপ, প্রজেক্টর, আইপিএস, ইন্টারনেট সংযোগসহ বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। ড্রিমার্স একাডেমির প্রশিক্ষকরা অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছেন।

এই উপলক্ষে রবিবার (৫ অক্টোবর) শুশুয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সংলগ্ন উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুঞাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান সোহাগ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ড্রিমার্স একাডেমির চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলশাদ, এবং শুশুয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোমিনুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, দুর্গম যমুনা চরে কোডিং শিখানোর এই প্রকল্প একটি বিশাল অগ্রগতি। এর মাধ্যমে যমুনা চরের অবহেলিত শিক্ষার্থীরা শহরের শিশুদের সঙ্গে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে পারবে।

হিউম্যান কনসার্ন ইউএসএ’র সিইও মাসুম মাহবুবুর রহমান বলেন, “কোডিং শেখার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হবে। শিক্ষার্থীরা মোবাইল ও কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করা শিখতে পারবে। এর মাধ্যমে তারা উন্নত জীবন গড়তে পারবে। ভবিষ্যতেও কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে চরের যুবকদের দক্ষ জনবল হিসেবে গড়ে তোলা হবে।”

মন্তব্য (০)





image

বিরলে হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে জমিতে কৃষি  ক...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের গবেষণা প্র...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বি...

image

‎কূটনৈতিক উদ্যোগে বেনজীরকে ফেরানোর চেষ্টা চলছে: স্বরাষ্ট্...

নিউজ ডেস্কঃ সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহম...

image

থানা থেকে লুট হওয়া শর্টগান পাওয়া গেল পুকুরে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধর...

image

পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১; অভিযুক্তের অস্ত্রাঘ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি দোকানে চুরি করত...

  • company_logo