• লিড নিউজ
  • জাতীয়

জুলাই সনদের চূড়ান্ত পর্বের প্রস্তুতি বিষয়ে ঐকমত্য কমিশনের বৈঠক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ নিয়ে চূড়ান্ত পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

‎এ বিষয়ে কমিশন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ (শনিবার) জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় সামগ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন কমিশনের সদস্যবৃন্দ।

‎বিশেষত, আগামীকাল (রোববার) অনুষ্ঠেয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের মুলতবি সভায় যেসব বিষয়ে আলোচনা করা হবে, সেগুলো চূড়ান্ত করা হয়েছে।

‎সভায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে ইতোপূর্বে বিশেষজ্ঞদের প্রদত্ত মতামত ও পরামর্শসমূহ পুনরায় পর্যালোচনা করা হয়। পাশাপাশি, এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া অভিমতও পুনঃবিশ্লেষণ করা হয়।

‎বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশ নেন।

মন্তব্য (০)





image

‎রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

নিউজ ডেস্কঃ সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপত...

image

‎যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের স...

নিউজ ডেস্কঃ দেশে বিনিয়োগের সম্ভাবনা খুঁজতে ঢাকা সফররত ...

image

১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে শতভাগ সমাধান সম্ভব নয়: মাহ্দী আম...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত...

image

৫১৯ কোটি টাকার চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল কিনছে সরকার

নিউজ ডেস্কঃ চিনি, পরিশোধিত সয়াবিন তেল ও মসুর ডাল ক্রয়ে মোট ৫...

image

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

নিউজ ডেস্ক : বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেব...

  • company_logo