ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ভাদার্ত্তী দক্ষিণপাড়া এলাকায় এ লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এ সময় গাজীপুর-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলনের পক্ষে প্রচারণাও চালানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ইনজামুল হক জাকির, কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য নূরুল আলম, যুবদল সভাপতি মোকাব্বির হোসেন মোকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে জমিতে কৃষি ক...
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বি...
নিউজ ডেস্কঃ সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহম...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধর...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি দোকানে চুরি করত...

মন্তব্য (০)