• সমগ্র বাংলা

কালিয়াকৈরে প্রতিমা বিসর্জনে নৌকাডুবি: নিখোঁজ দুই শিশুর মরদেহ একে একে উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রতিমা বিসর্জনের সময় ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহই উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ঘাটাখালি নদীর বরিয়াবাহ এলাকা থেকে তন্ময় মনি দাস (৮) এর মরদেহ উদ্ধার করে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে শুক্রবার সকালে একই দুর্ঘটনায় নিখোঁজ অঙ্কিতা রানী দাস (৫) এর মরদেহ চাপাইর সেতুর পাশ থেকে উদ্ধার করা হয়েছিল।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের জন্য পরিবারসহ একটি ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন তারা। নৌকায় মোট ১৮ জন যাত্রী ছিলেন। নদীর ঘাটের দিকে যাওয়ার পথে অপর একটি নৌকার সঙ্গে সংঘর্ষ হলে নৌকাটি উল্টে যায়। এ সময় যাত্রীরা প্রাণ বাঁচাতে সাঁতরে তীরে ওঠেন বা অন্য নৌকায় উঠে রক্ষা পান। তবে দক্ষিণ হিজলতলী এলাকার স্বপন সরকারের মেয়ে অঙ্কিতা (৫) ও একই এলাকার তাপস দাসের ছেলে তন্ময় (৮) পানিতে তলিয়ে যান।

উদ্ধার অভিযান পরিচালনাকারী কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, “প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহই উদ্ধার করা হয়েছে।”

ঘটনার পর থেকে নদীর তীরে শিশুদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। বিজয়া দশমীর আনন্দ মুহূর্তেই রূপ নেয় শোকে। এলাকাজুড়ে এখন নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মন্তব্য (০)





image

বিরলে হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে জমিতে কৃষি  ক...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের গবেষণা প্র...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বি...

image

‎কূটনৈতিক উদ্যোগে বেনজীরকে ফেরানোর চেষ্টা চলছে: স্বরাষ্ট্...

নিউজ ডেস্কঃ সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহম...

image

থানা থেকে লুট হওয়া শর্টগান পাওয়া গেল পুকুরে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধর...

image

পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১; অভিযুক্তের অস্ত্রাঘ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি দোকানে চুরি করত...

  • company_logo