• সমগ্র বাংলা

সীমান্ত হত্যা, মানবপাচার ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি-বিএসএফ বৈঠক

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্তের জিরো লাইনে ৫৮ বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের নেতৃত্ব দেন মহেশপুর ৫৮ বিজিবি কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল আলম ও ৫৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার শৈলেশ কুমার ।

‎লে. কর্নেল মো. রফিকুল আলম জানান, মহেশপুর উপজেলার মাটিলা বিওপি’র  সীমান্ত মেইন পিলার ৫৩ এর নিকট সীমান্তের শূন্য রেখা বরাবর এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‎দুই ঘণ্টাব্যাপী আলোচনায় বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া, মানব পাচার রোধ, গরু পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।

‎উল্লেখ্য, বৈঠকে ৫৮ বিজিবির পক্ষে স্টাফ অফিসারসহ ১০ জন ও বিএসএফ’র পক্ষে ৫৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ডার শৈলেশ কুমার ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

বিরলে হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে জমিতে কৃষি  ক...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের গবেষণা প্র...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বি...

image

‎কূটনৈতিক উদ্যোগে বেনজীরকে ফেরানোর চেষ্টা চলছে: স্বরাষ্ট্...

নিউজ ডেস্কঃ সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহম...

image

থানা থেকে লুট হওয়া শর্টগান পাওয়া গেল পুকুরে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধর...

image

পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১; অভিযুক্তের অস্ত্রাঘ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি দোকানে চুরি করত...

  • company_logo