• জাতীয়

শহিদুল আলমের প্রশংসায় ঢাকার ফিলিস্তিন দূতাবাস

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গাজা উপত্যকায় চলমান নৃশংসতার বিষয়ে ইসরাইলি গণমাধ্যমের নীরবতা ভাঙতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে পরিচালিত ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে অংশ নেওয়া দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলমের প্রতি সম্মান জানিয়েছেন ঢাকার ফিলিস্তিন দূতাবাস।

বাংলাদেশ সময় বুধবার রাতে ফিলিস্তিন দূতাবাসের ফেসবুক পোস্টে শহিদুল আলমের প্রশংসা করা হয়।

ঢাকার ফিলিস্তিন দূতাবাস তিনটি ছবি পোস্ট করে লিখেছে, গাজার ওপর ইসরাইলের অবরোধ ভাঙার উদ্দেশ্যে পাঠানো ‘গ্লোবাল সুমুদ মিডিয়া ফ্লোটিলা’-তে অংশ নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী, শিক্ষক ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম। এই সাহসী অভিযানে অংশগ্রহণ করায় ফিলিস্তিন দূতাবাস তার প্রতি গভীর সম্মান জানাচ্ছে।

শহিদুল আলমকে উদ্ধৃত করে পোস্টে বলা হয়, আমি বাংলাদেশ থেকে প্রথম ব্যক্তি হিসেবে যাচ্ছি, কিন্তু বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা আমার সঙ্গে বহন করছি। গাজায় যা ঘটছে তা গণহত্যা। এই সংগ্রামে যদি আমরা পরাজিত হই, তাহলে মানবতা নিজেই পরাজিত হবে।

গত ২৭ সেপ্টেম্বর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে পরিচালিত ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে অংশ নেওয়ার তথ্য জানান শহিদুল আলম। তিনি ২৮ সেপ্টেম্বর ইতালির উদ্দেশে রওনা করেন। সেখান থেকেই গাজার উদ্দেশে এ ফ্লোটিলায় তিনি অংশ নেন।

 

মন্তব্য (০)





image

‎রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

নিউজ ডেস্কঃ সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপত...

image

‎যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের স...

নিউজ ডেস্কঃ দেশে বিনিয়োগের সম্ভাবনা খুঁজতে ঢাকা সফররত ...

image

১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে শতভাগ সমাধান সম্ভব নয়: মাহ্দী আম...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত...

image

৫১৯ কোটি টাকার চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল কিনছে সরকার

নিউজ ডেস্কঃ চিনি, পরিশোধিত সয়াবিন তেল ও মসুর ডাল ক্রয়ে মোট ৫...

image

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

নিউজ ডেস্ক : বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেব...

  • company_logo