• সমগ্র বাংলা

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত, আহত ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি :  বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম রেলক্রসিং-এ ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো একজন। বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল বামনীগ্রামের নয়ন হোসেনের ছেলে তৌফিক হোসেন (১৮) ও হেলাল হোসেনের ছেলে মারুফ হোসেন (১৮)। আহত একই গ্রামের রহিম উদ্দিন ছেলে আকাশ হোসেন (১৮)।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন যুবক ছাতিয়ানগ্রাম বাজার থেকে আদমদীঘির দিকে যাচ্ছিলেন। ছাতিয়ানগ্রাম রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে চিলাহাটিগামী চিলাহাটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলসহ তিন আরোহী ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই দুইজন মারা যান।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য (০)





image

বিরলে হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে জমিতে কৃষি  ক...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের গবেষণা প্র...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বি...

image

‎কূটনৈতিক উদ্যোগে বেনজীরকে ফেরানোর চেষ্টা চলছে: স্বরাষ্ট্...

নিউজ ডেস্কঃ সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহম...

image

থানা থেকে লুট হওয়া শর্টগান পাওয়া গেল পুকুরে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধর...

image

পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১; অভিযুক্তের অস্ত্রাঘ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি দোকানে চুরি করত...

  • company_logo