• সমগ্র বাংলা

রাণীনগরে পানিতে ডুবে নিহত দুই ভাইয়ের পরিবারকে আর্থিক অনুদান প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী দুই ভাইয়ের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

ওই দুই ভাইয়ের মৃত্যু পরবর্তি ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তাদের পরিবারের সদস্যদের মাঝে চল্লিশ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম জানান দুর্যোগকালীন বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও হতদরিদ্র মানুষকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় জেনারেল রিলিফ (জিআর) হিসেবে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

সেই কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মন্ডলপাড়া গ্রামের মৃত হায়ের প্রামানিকের ছেলে মানিসক প্রতিবন্ধী মফিজ প্রামানিক (৬৫) ও হবিজ প্রামানিক (৪৫) একই সঙ্গে পুকুরে ডুবে নিহত হওয়ার ঘটনায় বিশ হাজার টাকা করে চল্লিশ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান নিহতের পরিবারের সদস্যের হাতে অনুদানের টাকার চেক তুলে দেন।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর মফিজ ও হবিজ দুই ভাই ছিলো মানসিক প্রতিবন্ধী। ওই দিন দু’জনে দুপুর ১২টার আগে বাড়ির পাশে ঘোরাফেরা করছিল। এ সময় অসাবধানতাবশত দু’জন বাড়ি থেকে একটু দূরে পুকুরের পানিতে পরে ডুবে যায়। এসময় স্থানীয় লোকজনের মাধ্যমে পুকুরের পানিতে ভাসা এক ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের লোকজন ও স্থানীয় লোকজন ওই পুকুরে গিয়ে আরো এক ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

মন্তব্য (০)





image

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ...

১

নিউজ ডেস্কঃ গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বাড়ানোর...

image

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বিএনপ...

image

নেপালে উৎপত্তি, পঞ্চগড়সহ উত্তরের বিভিন্ন জেলায় ভূমিকম্প অ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরের সীমান্তবর্তী...

image

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে যুবলীগ নেতা বাসের আলম আটক

৪

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলার সদ...

image

থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস, সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্ম...

৫

নিজস্ব ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ফেসবুকে সে...

  • company_logo