• জাতীয়

‎দেশজুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, চলবে আরও ৩ দিন

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এভাবে আগামী অন্তত তিন দিন বৃষ্টি হতে পারে।

‎এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়—২০৬ মিলিমিটার।

‎আজ বুধবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

‎এতে বলা হয়, সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

‎আরও বলা হয়, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে।

‎অন্যদিকে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সাধারণত ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

‎এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।

মন্তব্য (০)





image

‎১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু; ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠ...

নিউজ ডেস্কঃ ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাং...

image

চালকদের স্বাস্থ্যসেবা ও জিপিএস নজরদারিতে ট্রাফিক ব্যবস্থা...

নিউজ ডেস্কঃ ট্রাফিক ব্যবস্থাপনায় শুধু জরিমানা বা মামলা নয়, ব...

image

‎জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষত...

নিউজ ডেস্কঃ কোনো ব্যক্তি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ...

image

‎দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য: ...

নিউজ ডেস্কঃ দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা ক...

image

দেশের ২৮ জেলায় ডিজিটাল ‘ই-বেইল বন্ড’পদ্ধতি চালু আইন মন্ত্...

নিউজ ডেস্কঃ মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়াকে আরও দ্রুত,...

  • company_logo