• জাতীয়

দুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে: খাদ্য উপদেষ্টা

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দুর্গাপূজা কেবল ধর্মীয় আচার নয়, বরং সবার মধ্যে গভীর ভ্রাতৃত্ববোধ, ঐক্য, সৌহার্দ্য এবং সম্প্রীতি বৃদ্ধিসহ মানবিক মূল্যবোধের বার্তা বহন করে।

‎উপদেষ্টা মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তেজগাঁও এ মুদ্রণ প্রকাশনা অধিদপ্তরের কর্মচারীদের আয়োজিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন।

‎তিনি বলেন, দুর্গা পূজা মানুষের সম্পর্ক, মানবিক ভালোবাসা, দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ ও ঐক্যকে শক্তিশালী করে। শুধু ভক্তি নয়, প্রকৃতির প্রতি ভালোবাসা রক্ষার প্রতিশ্রুতিও ব্যক্ত হয়। বর্তমানে পরিবেশ ধ্বংস, খাদ্য সংকট ও নানা সামাজিক চ্যালেঞ্জের সময়ে দুর্গাপূজার মতো উৎসব আমাদের প্রকৃতির গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।

‎উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ আমাদের সবার দেশ, এখানে বিভাজনের কোনো স্থান নেই। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে কাজ করতে আহবান জানান।

মন্তব্য (০)





image

‎১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু; ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠ...

নিউজ ডেস্কঃ ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাং...

image

চালকদের স্বাস্থ্যসেবা ও জিপিএস নজরদারিতে ট্রাফিক ব্যবস্থা...

নিউজ ডেস্কঃ ট্রাফিক ব্যবস্থাপনায় শুধু জরিমানা বা মামলা নয়, ব...

image

‎জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষত...

নিউজ ডেস্কঃ কোনো ব্যক্তি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ...

image

‎দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য: ...

নিউজ ডেস্কঃ দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা ক...

image

দেশের ২৮ জেলায় ডিজিটাল ‘ই-বেইল বন্ড’পদ্ধতি চালু আইন মন্ত্...

নিউজ ডেস্কঃ মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়াকে আরও দ্রুত,...

  • company_logo