• লিড নিউজ
  • জাতীয়

‎বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ, ৩৬ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আগামী ১২ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আমেরিকার নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার।

‎বুধবার (১ অক্টোবর) সকালে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান।

‎ফেসবুক পোস্টে তিনি জানান, ব্রেকিং নিউজ। বঙ্গোপসাগরে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। ১ অক্টোবর দক্ষিণ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আগামী ১২ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার।

‎তিনি আরও জানান, ভারত ও বাংলাদেশের ওপরে এখনও বর্ষা মৌসুম চলছে। বর্ষা মৌসুম শেষ না হওয়া পর্যন্ত বঙ্গোপসাগরে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার মতো অনুকূল পরিবেশ বিরাজ করে না। ফলে আশঙ্কা রয়েছে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের উপকূলের ওপর দিয়ে স্থল ভাগে প্রবেশ করার। তবে এই গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের ওপরে ভারি বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। 

‎এই জলবায়ু গবেষক জানান, গভীর নিম্নচাপটি যদি রেকর্ড ভঙ্গ করে শেষ পর্যন্ত  ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে এর নাম হবে ‘শক্তি’।

মন্তব্য (০)





image

‎১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু; ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠ...

নিউজ ডেস্কঃ ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাং...

image

চালকদের স্বাস্থ্যসেবা ও জিপিএস নজরদারিতে ট্রাফিক ব্যবস্থা...

নিউজ ডেস্কঃ ট্রাফিক ব্যবস্থাপনায় শুধু জরিমানা বা মামলা নয়, ব...

image

‎জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষত...

নিউজ ডেস্কঃ কোনো ব্যক্তি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ...

image

‎দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য: ...

নিউজ ডেস্কঃ দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা ক...

image

দেশের ২৮ জেলায় ডিজিটাল ‘ই-বেইল বন্ড’পদ্ধতি চালু আইন মন্ত্...

নিউজ ডেস্কঃ মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়াকে আরও দ্রুত,...

  • company_logo