• সমগ্র বাংলা

চাটমোহরে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন ইউএনও মুসা নাছের চৌধুরী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে মতবিনিময় করেছেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসির চৌধুরী। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার হান্ডিয়াল, নিমাইচড়া ও পৌর এলাকার  বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।  

এ সময় তিনি একাধিক মতবিনিময় সভায় বক্তব্য দেন। পূজা মন্ডপ পরিদর্শনকালে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ও নিমাইচড়া ইউপি প্রশাসক খলিলুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা আলী আহমেদ, ফায়ার সার্ভিসের ফিল্ড অফিসার শহিদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক অশোক চক্রবর্তী, পৌর সাধারণ সম্পাদক তরুন পালসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ইউএনও নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর মন্দির ও হান্ডিয়ালে পৃথক মতবিনিময় সভায় বক্তব্য দেন।

এদিকে পাবনা জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় চাটমোহর পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। তিনি চাটমোহর হরিসভা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় করেন।

মন্তব্য (০)





image

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ...

১

নিউজ ডেস্কঃ গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বাড়ানোর...

image

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বিএনপ...

image

নেপালে উৎপত্তি, পঞ্চগড়সহ উত্তরের বিভিন্ন জেলায় ভূমিকম্প অ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরের সীমান্তবর্তী...

image

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে যুবলীগ নেতা বাসের আলম আটক

৪

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলার সদ...

image

থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস, সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্ম...

৫

নিজস্ব ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ফেসবুকে সে...

  • company_logo