ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়কে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে এক সংবাদ সন্মেলনে এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি সাংবাদিকদের খাগড়াছড়িতে সংঘটিত সহিংস ঘটনার প্রকৃত তথ্য তুলে ধরার অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার উল্লেখ করেন, ‘খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি নিরবচ্ছিন্নভাবে সাধারণ মানুষের পাশে থেকে পরিস্থিতি মোকাবেলা করবে।’
খাগড়াছড়ি সেক্টর কমান্ডার আরও বলেন, ‘গত ২৭ সেপ্টেম্বর জেলার স্বনির্ভর বাজার ও চেংগী স্কোয়ারের আশপাশে পাহাড়ি ছাত্র জনতা ও বাঙ্গালীদের মধ্যে সহিংসতা রোধে ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও ২ প্লাটুন বিজিবি সদস্যদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে।’
নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বল...
নিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থ...
নিজস্ব প্রতিবেদকঃ গৌতম বুদ্ধের অহিংসা নীতির বার্তা ছড়িয়...
নিউজ ডেস্ক : তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়া...
নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশ...

মন্তব্য (০)