• সমগ্র বাংলা

ফরিদপুরে দুই গ্রুপের সংঘর্ষে বৃদ্ধ নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জাংকো মাতুব্বর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে সংঘর্ষের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম  জানান, এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনার পর হাসপাতালে আসার পরও দফায় দফায় মারামারি ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত হন। দশজন আহত অবস্থায় হাসপাতালে আসেন। এরমধ্যে আশংকাজনক অবস্থায় দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন  জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। প্রাথমিকভাবে জানতে পেরেছি আধিপত্য নিয়ে দুইপক্ষের সংঘর্ষ একজন নিহত হয়েছেন। এতে অনেকে আহত হয়েছেন।

মন্তব্য (০)





image

পাবনায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্র...

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়া...

image

ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

লালমনিরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শপথ গ্রহণ অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি:: ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জে...

image

এক যুগের অপেক্ষার অবসান: কালীগঞ্জ থেকে ঢাকায় সরাসরি বাস, ...

গাজীপুর প্রতিনিধি : ভোরের আলো ফুটতেই ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়তেন চা...

image

বিরলে হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে জমিতে কৃষি  ক...

  • company_logo