• জাতীয়

এনটিআরসিএ: সুপারিশবঞ্চিতদের কপাল খুলছে

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা ভিন্ন হওয়ায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত হয়েছিলেন প্রায় পাঁচ হাজার নিবন্ধনধারী। অবশেষে তাদের কপাল খুলছে। তিন অধিদপ্তরের ৪০টি পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা একই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মধ্যে অনুষ্ঠিত সভায় শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতার মধ্যে সামঞ্জস্যতা একই করার সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, এনটিআরসিএ চেয়ারম্যান, তিন অধিদপ্তরের পরিচালকসহ একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্তের বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সভায় অনেক বিষয়ে আলোচনা হয়েছে। এগুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নীতি-নির্ধারণী পর্যায়ের ব্যাপার। আমরা সবার সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেব।’

মন্তব্য (০)





image

শিক্ষক থেকে মহামান্যের পথে মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ ছাত্ররাজনীতি দিয়ে শুরু। এরপর শিক্ষকতা, সরকারি চা...

image

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র জমা দিলো জামায়াত জোট

নিউজ ডেস্কঃ আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জামা...

image

‎দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিনিয়োগ করুন, মার্কিন ব্যবসায়ীদের...

নিউজ ডেস্কঃ আত্মবিশ্বাসের সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ম...

image

‎রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, দলীয় পদ থে...

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি...

image

‎১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু; ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠ...

নিউজ ডেস্কঃ ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাং...

  • company_logo