• সমগ্র বাংলা

লালমনিরহাটে আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্য সহ ৬ টি মোটরসাইকেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ছয়টি চোরাই মোটরসাইকেল।

জানা যায়,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাদ আহমেদের তত্বাবধায়নে রোববার  রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। লালমনিরহাট সদর, হাতীবান্ধা ও কালীগঞ্জ এলাকায় পরিচালিত এ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি, ১টি ডিসকভার ১২৫ সিসি, ২টি ডিসকভার ১১০ সিসি এবং ১টি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো— মোঃ মজনু (৪৫), লুৎফর রহমান (৪৮), সোহেল রানা (৩০), আব্দুর রাজ্জাক (২৪), আব্দুল আজিজ (২৪), মাহমুদ হাসান (২২), বাবু সরকার (৩২) এবং হাসানুজ্জামান (২২)।এসময় পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন প্রেস ব্রিফিং এ বলেন গোপন তথ্যের ভিত্তিতে চোরচক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চোরচক্র দমনে এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পাবনায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্র...

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়া...

image

ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

লালমনিরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শপথ গ্রহণ অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি:: ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জে...

image

এক যুগের অপেক্ষার অবসান: কালীগঞ্জ থেকে ঢাকায় সরাসরি বাস, ...

গাজীপুর প্রতিনিধি : ভোরের আলো ফুটতেই ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়তেন চা...

image

বিরলে হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে জমিতে কৃষি  ক...

  • company_logo