ফাইল ছবি
নিউজ ডেস্কঃ রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার অধিকার আইনের আওতায় আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। এসময় টিআইবির নির্বাহী পরিচালক ইফেতাখারুজ্জামান বলেন, তথ্য অধিকার আইনের দৃষ্টান্ত স্থাপনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে তথ্য অধিকার আইন নিয়ে আয়োজিত সেমিনারে এ সব কথা বলেন তারা।
বদিউল আলম মজুমদার জানান, আগামী নির্বাচন ঘিরে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, আয় ব্যয় বিবরণী জনগণের কাছে প্রকাশের প্রস্তাব করা হয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সরকারি তথ্য কোন কর্মকর্তার নয়। সেই তথ্য জনগণের জানার অধিকার রয়েছে। সরকারের দায়িত্বশীলদের গোপনীয়তার বজায় রাখার প্রবণতার পরিবর্তন না হলে তথ্য অধিকার আইনের সুফল মিলবে না বলেও মনে করেন তিনি।
নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বল...
নিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থ...
নিজস্ব প্রতিবেদকঃ গৌতম বুদ্ধের অহিংসা নীতির বার্তা ছড়িয়...
নিউজ ডেস্ক : তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়া...
নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশ...

মন্তব্য (০)