• লিড নিউজ
  • জাতীয়

এবার নির্বিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ এ বছর নির্বিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

‎রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ আশ্বাস দেন তিনি।

‎পূজা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ বছর নির্বিঘ্নে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। পূজা নিয়ে কোথাও কোনো শঙ্কা নেই। সারাদেশে পূজা মণ্ডপে  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। এরমধ্যে এক লাখ রয়েছে সশস্ত্র বাহিনী।’

‎তিনি বলেন, ‘এবার পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যাও বাড়ানো হয়েছে। পূজা উপলক্ষে ৭০ হাজার পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে।’

‎এ সময় তিনি আরও বলেন, ‘পার্বত্য এলাকায় একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির সমাধানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সবাইকে নিয়ে বৈঠক করছেন।’

মন্তব্য (০)





image

নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

নিউজ ডেস্কঃ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসে...

image

‎রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ম...

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি পদে নির্বাচনে মহাসচিব মির্জা ফখরুল ইস...

image

শিক্ষক থেকে মহামান্যের পথে মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ ছাত্ররাজনীতি দিয়ে শুরু। এরপর শিক্ষকতা, সরকারি চা...

image

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র জমা দিলো জামায়াত জোট

নিউজ ডেস্কঃ আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জামা...

image

‎দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিনিয়োগ করুন, মার্কিন ব্যবসায়ীদের...

নিউজ ডেস্কঃ আত্মবিশ্বাসের সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ম...

  • company_logo