• লিড নিউজ
  • জাতীয়

ক্ষতিগ্রস্তদের টেকসই আবাসনে ইউএন-হ্যাবিট্যাটকে আহ্বান প্রধান উপদেষ্টার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জলবায়ু দুর্যোগে ক্ষতিগ্রস্তদের টেকসই ও সাশ্রয়ী আবাসনের জন্য বাংলাদেশে সহায়তা বাড়াতে ইউএন-হ্যাবিট্যাটকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

‎নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইড লাইনে আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং ইউএন-হ্যাবিট্যাটের নির্বাহী পরিচালক আনাক্লাউডিয়া রসবাচের সঙ্গে এক বৈঠকে ড. ইউনূস এ আহ্বান জানান।

‎এসময় সুন্দর নগরায়নের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন, বর্জ্য ব্যবস্থাপনা, ক্ষুদ্র ঋণভিত্তিক আবাসনসহ বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।

‎আলোচনায় উঠে আসে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের আবাসনের বিষয়টিও। নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণের জন্য ইউএন-হ্যাবিট্যাটকে আমন্ত্রণ জানান ড. ইউনূস।

মন্তব্য (০)





image

নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

নিউজ ডেস্কঃ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসে...

image

‎রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ম...

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি পদে নির্বাচনে মহাসচিব মির্জা ফখরুল ইস...

image

শিক্ষক থেকে মহামান্যের পথে মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ ছাত্ররাজনীতি দিয়ে শুরু। এরপর শিক্ষকতা, সরকারি চা...

image

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র জমা দিলো জামায়াত জোট

নিউজ ডেস্কঃ আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জামা...

image

‎দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিনিয়োগ করুন, মার্কিন ব্যবসায়ীদের...

নিউজ ডেস্কঃ আত্মবিশ্বাসের সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ম...

  • company_logo