• লিড নিউজ
  • জাতীয়

‎জলাতঙ্ক নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে: মৎস্য উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জলাতঙ্ক রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, বরং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। কুকুর বা বিড়ালের কামড় ও আচড়ের মাধ্যমে এ রোগ হয়ে থাকে। তাই আতঙ্কিত না হয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

‎বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

‎মৎস্য উপদেষ্টা বলেন, মাস ডগ ভ্যাকসিনেশন প্রোগ্রাম, শেল্টার ও রেসকিউ সেন্টার, অ্যনিমাল ওয়েলফেয়ার অ্যাক্ট ২০১৯ এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। পাশাপাশি কুকুরের প্রতি আমাদের মানসিকতা ও আচরণে পরিবর্তন এবং এদের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানান তিনি।

‎মৎস্য উপদেষ্টা আরও বলেন, জলাতঙ্কের শেষ পর্যায়ের আগে বেশ কিছু উপসর্গ দেখা দেয়। কিন্তু আমরা সাধারণত কুকুর বা বিড়ালের আচড়কে গুরুত্ব দিই না। শুধু কামড় দিলে অথবা আঁচড়ে ক্ষত সৃষ্টি হলে চিকিৎসার কথা চিন্তা করি। অথচ এসব ক্ষেত্রে দেরি না করে শুরুতেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

‎প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান।  অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণিসম্পদ ঔষধাগারের পরিচালক ডা. মো. শাহিনুর আলম। 

‎বয়জার রহমান তার প্রবন্ধ উপস্থাপনায় বলেন, বিশ্বের ১৫০টি দেশে জলাতঙ্ক রোগ বিস্তৃত রয়েছে। এই রোগে বিশ্বে প্রতিবছর প্রায় ৫৯ হাজার মানুষ মারা যায়। এ রোগে বিশ্ব আর্থিকভাবে ৮.৬ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়।

‎অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. মো. আবু সুফিয়ান বলেন, মানব স্বাস্থ্য ভালো রাখতে কুকুরের স্বাস্থ্য ভালো রাখতে হবে। এ মুহূর্তে রোগ নিয়ে গবেষণা করাও দরকার। প্রাণীদের প্রতি আমাদের আরও মানবিক হতে হবে।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন, এসিআই এগ্রি বিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট ড. ফ হ আনসারী।

‎অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন অভয়ারণ্য-বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা রুবাইয়া আহমেদ, পিপল ফর অ্যানিমেল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্থপতি রকিবুল হক এমিল, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডা. মো. আজিজ আল মামুন প্রমুখ।

‎উল্লেখ্য, বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে ‘জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে’ এই স্লোগানকে সামনে রেখে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক আজ সকাল ৯টায় এক বর্ণাঢ্য র্যা লির আয়োজন করা হয়।

মন্তব্য (০)





image

নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

নিউজ ডেস্কঃ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসে...

image

‎রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ম...

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি পদে নির্বাচনে মহাসচিব মির্জা ফখরুল ইস...

image

শিক্ষক থেকে মহামান্যের পথে মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ ছাত্ররাজনীতি দিয়ে শুরু। এরপর শিক্ষকতা, সরকারি চা...

image

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র জমা দিলো জামায়াত জোট

নিউজ ডেস্কঃ আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জামা...

image

‎দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিনিয়োগ করুন, মার্কিন ব্যবসায়ীদের...

নিউজ ডেস্কঃ আত্মবিশ্বাসের সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ম...

  • company_logo