• লিড নিউজ
  • জাতীয়

ঢাকাসহ সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আজ সকাল থেকে রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন। এর সঙ্গে ঝরছে ঝিরিঝিরি বৃষ্টি। ঢাকা বিভাগসহ দেশের সব বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এমন বৃষ্টি আজ প্রায় সারা দিন ঢাকা ও আশপাশের অঞ্চলে থেমে থেমে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

‎রোববার (২৮ সেপ্টেম্বর) সকালের পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

‎এতে বলা হয়েছে, আজ রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

‎আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে বৃষ্টি হলেও দিন ও রাতের তাপমাত্রা পরিবর্তিত থাকতে পারে।

‎এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা বিভাগসহ দেশের সব বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

‎গতকাল সকাল ৭টা থেকে আজ সকাল ৭টা পর্যন্ত রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ৭ মিলিমিটার। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী জেলায় ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবান জেলয় ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য (০)





image

নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

নিউজ ডেস্কঃ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসে...

image

‎রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ম...

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি পদে নির্বাচনে মহাসচিব মির্জা ফখরুল ইস...

image

শিক্ষক থেকে মহামান্যের পথে মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ ছাত্ররাজনীতি দিয়ে শুরু। এরপর শিক্ষকতা, সরকারি চা...

image

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র জমা দিলো জামায়াত জোট

নিউজ ডেস্কঃ আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জামা...

image

‎দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিনিয়োগ করুন, মার্কিন ব্যবসায়ীদের...

নিউজ ডেস্কঃ আত্মবিশ্বাসের সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ম...

  • company_logo