• সমগ্র বাংলা

ফরিদপুরে গুজব এড়াতে র‍্যাবের আহ্বান: তথ্য যাচাই করে সহায়তা নিন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের গুজবে কান না দিতে এবং যেকোনো তথ্য যাচাই করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে অবহিত করার জন্য মন্দির কমিটির প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে র‍্যাব-১০।

শনিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম এই অনুরোধ জানান। তিনি মন্দির কমিটিকে যেকোনো প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা গ্রহণে উৎসাহিত করেন।

এর আগে র‍্যাবের এই কর্মকর্তা ফরিদপুর শহরের গোয়ালচামট চৌধুরী বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন এবং মন্দির কমিটির সদস্য ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন।

স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‍্যাবও সতর্ক রয়েছে। প্রতিটি পূজামণ্ডপে পোশাকধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও র‍্যাব সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করবেন।

র‍্যাব কর্তৃপক্ষ আশা করছে, সকলের সহযোগিতায় এবারের পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

 

মন্তব্য (০)





image

পাবনায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্র...

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়া...

image

ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

লালমনিরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শপথ গ্রহণ অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি:: ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জে...

image

এক যুগের অপেক্ষার অবসান: কালীগঞ্জ থেকে ঢাকায় সরাসরি বাস, ...

গাজীপুর প্রতিনিধি : ভোরের আলো ফুটতেই ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়তেন চা...

image

বিরলে হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে জমিতে কৃষি  ক...

  • company_logo