• সমগ্র বাংলা

নড়াইলে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি: পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে নড়াইলের বাঁশগ্রাম ইউনিয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে দারিয়াপুর বাজার সংলগ্ন বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদ ভবনের সামনে বাঁশগ্রাম ইউনিয়ন ওলামা বিভাগ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাওলানা বদিয়ার রহমান। আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নড়াইল জেলার সভাপতি মাওলানা মো. খায়রুজ্জামান এবং একই আসনের ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাজুল ইসলাম, নড়াইল সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন।

এ সময় বাঁশগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. মনিরুজ্জামান খান, জামায়াত নেতা মো: শরিফুল ইসলামসহ নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা পবিত্র সিরাতুন্নবী (সা.) এর আলোকে সমাজ সংস্কারের গুরুত্ব তুলে ধরে ইসলামী আন্দোলনের প্রার্থী তাজুল ইসলাম বলেন, "কোরআন-সুন্নাহর আলোকে আগামী সংসদ পরিচালিত হবে। ইসলামী দলের সরকার মানেই জনগণের সরকার। প্রয়োজনে সব ইসলামী দল এক হয়ে কাজ করবে।"

জামায়াতের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান বাচ্চু বলেন, "আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না এই কথাটি মানুষের কাছে বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন অনুষ্ঠানে তুলে ধরছে।জান্নাতের ঠিকানা কারও হাতে নেই, তবে আমরা মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই যে, রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ ব্যতীত হাশরের কঠিন ময়দানে কেউ মুক্তি পাবে না। রাজনৈতিক মত যাই হোক না কেন, একজন মুসলমান হিসেবে রাসুল (সা.)-এর পথ অনুসরণ করা আমাদের ঈমানের অংশ।"

অনুষ্ঠানে স্থানীয় ওলামা, নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য (০)





image

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ...

১

নিউজ ডেস্কঃ গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বাড়ানোর...

image

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বিএনপ...

image

নেপালে উৎপত্তি, পঞ্চগড়সহ উত্তরের বিভিন্ন জেলায় ভূমিকম্প অ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরের সীমান্তবর্তী...

image

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে যুবলীগ নেতা বাসের আলম আটক

৪

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলার সদ...

image

থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস, সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্ম...

৫

নিজস্ব ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ফেসবুকে সে...

  • company_logo