• সমগ্র বাংলা

জামায়াতের পিরআর পদ্ধতি ও এনসিপির প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না: নির্বাচন কমিশনার আনোয়ারুল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বিদ্যমান আইনের আওয়াতায় নির্বাচন কমিশন সমস্ত কাজ করে যাচ্ছে। আইনের ব্যতয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোন কাজ করতে পারে না, করবে না। আইন যেভাবে আছে সে অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনী কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে। জামায়াতে ইসলামী পিআর পদ্ধতির দাবী এবং এনসিপিথর প্রতীক নিয়ে জটিলতার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জে এক কর্মশালায় এসব কথা বলেন নির্বচান কমিশনার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য আমরা সদা প্রস্তুত আছি।

বিগত নির্বাচনে ভোট কারচুপিথর সাথে জড়িতদের বিষয়ে বলেন, যারা অতীতে নির্বাচনে অবৈধ কার্যক্রমের সাথে জড়িত ছিলেন তাদেরকে আমরা নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখব, তাদের নির্বাচনী দায়িত্ব পালন করতে দিব না।

অনেক পরাজিত দল নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন অথবা ভোট কারচুপির অভিযোগ তোলেন সেক্ষেত্রে বর্তমান নির্বাচন কমিশনের কি প্রস্তুতি রয়েছে এমন প্রশ্নের উত্তরে ইসি বলেন, নির্বাচন স্বচ্ছ হয়নি কোন কোন দল বলতে পারে, তবে এখন পর্যন্ত এই ধরণের সিচুয়েশেন নির্বাচন কমিশনের দৃষ্টিতে আসেনি, অবস্থার প্রেক্ষিতে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা ও ভোট কারচুপি রোধে মাঠ পর্যায়ে কার্যকর মোবাইল টিম, মোবাইল কোট, ইলেকট্ররাল ইনকোয়ারী ও পর্যেবক্ষক টীমসহ মোবইল এ্যাপসের মাধ্যমে মনিটর করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান। 

আজ শুক্রবার সকালে শহীদ সাটু হল মিলনায়তনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশলায়থ প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলালম। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনার আনিছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশন সচিবালায়রে অতিরিক্ত সচিব একেএম নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম, সিবিটিইপি প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান। মাঠ পর্যায়ে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণকারী বিভিন্ন পর্যায়ে কর্মরত ৭০ জন কর্মশালায় অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

পাবনায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্র...

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়া...

image

ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

লালমনিরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শপথ গ্রহণ অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি:: ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জে...

image

এক যুগের অপেক্ষার অবসান: কালীগঞ্জ থেকে ঢাকায় সরাসরি বাস, ...

গাজীপুর প্রতিনিধি : ভোরের আলো ফুটতেই ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়তেন চা...

image

বিরলে হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে জমিতে কৃষি  ক...

  • company_logo